শাকিল হোসেন,, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি ||
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছেশাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটা মন্ডুপে এবার হবে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা করা হয়।সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার, কালিয়াকৈর পল্লী বিদ্যুতের ডিজিএম শাহারুল ইসলাম, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, নিখিল চন্দ্র দাস, দেবদুলাল ও পলাশ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভক্তদের নির্বিঘ্নে যাতায়াত, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।তিনি পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, আয়োজক এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।