শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, সিলেট থেকেঃদুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় পরিচালক মোঃ এরশাদ মিয়া বলেছেন দুর্নীতি সর্বত্র বিরাজমান, দুনীর্র্তি বন্ধে সকলকে এক যোগে কাজ করতে হবে। তিনি ১৩ অক্টোবর ২০২৬ইং সিলেট জেলা পর্যায়ে দুদক এর কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখতে গিয়ে এ আহবান জানান। সিলেট জেলার বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে দিন ব্যাপাী কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর উপ পরিচালক মোঃ সুবেল আহমেদ। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর সহকারী উপ পরিচালক নিঝুম রায় প্রান্ত এর পরিচালনা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর সহকারী উপ পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদার। সিলেট জেলা কার্যালয় হল রুমে আয়োজিত কর্মশালায় উমুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ বেলাল আহমদ, দক্ষিন সুরমা উপজেলা কমিটির সভাপতি আহমদ আলী, সাধারন সম্পাদক আক্তার হোসেন, বিশ্বনাথ উপজেলা দুপ্রক কমিটির সহ সভাপতি আবু জাফর মোঃ লুমান, সাধারন সম্পাদক মোঃ মধু মিয়া, বালাগঞ্জ উপজেলা দুপ্রক কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, ওসমানীনগর উপজেলা দুপ্রক কমিটির সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা দুপ্রক কমিটির সাধারন সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, বিয়ানী বাজার উপজেলা দুপ্রক কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক হাসান শাহরিয়ার, কানাইঘাট উপজেলা দুপ্রক কমিটির সভাপতি মহি উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা দুপ্রক কমিটির সভাপতি ইউসুফ কামাল, জকিগঞ্জ উপজেলা দুপ্রক কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, সাধারন সম্পাদক মোর্শেদ আলম, জৈন্তাপুর উপজেলা দুপ্রক কমিটির সভাপতি রোহিন আহমদ, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা দুপ্রক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা দুপ্রক কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন। কর্মশালায় বিভিন্ন দিক নিদের্শনা সহ দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সিন্ধান্ত গ্রহন করা হয়।