শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃদুর্গাপুজা শান্তিপূর্ণ, উৎসবমুখন ও নিরাপদ পরিবেশে উদযাপনে মত বিনিময় সভা হয়েছে বালাগঞ্জ উপজেলায়। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই এই শ্লোগান নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বালাগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে ১৩ অক্টোবর ২০২৬ইং মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোমান আহমদ কাওচার, দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা কডিনেটর আকলিমা চৌধুরী। সভা পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা পুর্জা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক অমল দাস আপন । স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পুর্জা উৎযাপন পরিষদ এর সভাপতি রিপন কান্তি দাস। উমুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন বিভিন্ন পুজা কমিটির নেতৃবৃন্দ। বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন আশ্রমে আয়োজিত সভায় দুর্গাপুজা শান্তিপূর্ণ, উৎসবমুখন ও নিরাপদ পরিবেশে উদযাপনে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার সিন্ধান্ত হয়। এ বছর বালাগঞ্জ উপজেলায় মোট ৩৪টি স্থানে পুজা অনুষ্ঠিত হবে।