সিরাজুল কবির বুলবুল , উখিয়া, কক্সবাজার ||
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং আলিফ হাসপাতালের তিন বছর পূর্তি উপলক্ষে দিন ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনসিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার:- উখিয়া উপজেলার পুনাম ধন্য স্বনামধন্য, সুপরিচত প্রাইভেট হাসপাতাল " আলিফ হাসপাতালে (১৩ অক্টোবর) মঙ্গল বার সকাল দশটায় হাসপাতালের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে দিন ব্যপী ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন মেম্বার, এই সময় উপস্থিত ছিলেন, সাদমানজামী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক,(এমডি)জাহেদ হোসেন,ডিরেক্টর ( ব্যবস্থাপনা) মো: ওমর ফারুক শাহীন ডিরেক্টর (ব্যবস্থাপনা) ছৈয়দ আলম,ডিরেক্টর ( টেকনিক্যাল) ইয়াসির আরমান( সুপার ভাইজার) সাইফুল আলম সিকদার (ডিরেক্টর) আবুল ফজল বাবুল (ডিরেক্টর) তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ইঞ্জিনিয়া হেলাল উদ্দিন মেম্বার বলেন, এই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে, আজ তিন বছর পূর্ণ হলো,আমাদের হাসপাতালে সেবার মান অত্যান্ত ভালো,উখিয়ার বিভিন্ন এলাকা থেকে এখানে রোগীরা সেবা নিতে আসে,দেশের বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে এসে রোগী দেখেন। আমাদের হাসপাতালের পরিবেশ চোখেপড়ার মতো সুন্দর , দক্ষ পরিচালনা কমিটির মাধ্যমে আমাদের হাসপাতালটি ধীরে, ধীরে এগিয়ে যাচ্ছে নির্দিষ্ট লক্ষে।হাসপাতালে ব্যবস্থাপনা ডিরেক্টর, ওমর ফারুক, জানান, আমাদের সার্বিক ব্যবস্থাপনা অত্যান্ত সুনিপুণ, রোগী সেবা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। তৃতীয় বর্ষ পুর্তি ও ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পর্কে হাসপাতালে সুপারভাইজার, ইয়াসির আরমান জয়, জানান, আজকের ফ্রী মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার ফ্রী রোগী দেখছেন, পরীক্ষা,নীরিক্ষায় বিশেষ ছাড় দিচ্ছে।রিপোর্ট টি লিখা পর্যন্ত হাসপাতালের ল্যাবটেকনিশিয়ান, মো: পারভেজ জানান ১৫০০ জন রোগী এই পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।