প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন
মো. আরফান আলী ||
পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপনমো. আরফান আলী:- “শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার।আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ