তানভীর ভুইয়া,, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি। ||
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, উপেক্ষিত ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথম অবস্থানে থাকার দাবি করেও ডিলার হিসেবে নিয়োগ না পাওয়ার অভিযোগ করেছেন মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম। তাঁর অভিযোগ, নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন না করেই অন্য একটি প্রতিষ্ঠানকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।মো. সাইফুল ইসলাম জানান, কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার, বীজ ও কীটনাশক সরবরাহের লক্ষ্যে তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সার ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে তিনি ডিলার নিয়োগের জন্য আবেদন করেন।তাঁর দাবি, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বাছাই প্রক্রিয়ায় তিনি প্রথম অবস্থানে থাকলেও চূড়ান্ত তালিকায় তাঁকে তিন নম্বরে রাখা হয়। অন্যদিকে, দ্বীন ইসলাম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে প্রথম স্থানে রাখা হয়। ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক অভিজ্ঞতা নেই এবং গুদাম হিসেবে গাড়ির গ্যারেজ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।সাইফুল ইসলামের দাবি, সার ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬-এর ৭.৩ ধারার (খ) ও (গ) উপধারায় আবেদনকারীর পূর্ব অভিজ্ঞতা এবং নিজস্ব গুদাম থাকা প্রার্থীর অগ্রাধিকারের বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু এসব বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে তিনি মনে করেন।তিনি জানান, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে জানতে পারেন, দ্বীন ইসলাম ট্রেডার্সকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণের বিষয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তাঁর।মো. সাইফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর অভিযোগ তদন্ত করে দেখার এবং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।