ইমাদুল ইসলাম , যশোর জেলা প্রতিনিধি ||
বেনাপোল চেকপোষ্টে সীমান্তে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক ইমাদুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি:- যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৬৫টি শাড়ি, ৩টি থ্রিপিস, ২টি কম্বল, ৭ প্যাকেট ফুচকা, ১ কেজি কিশমিশ, ২৬ প্যাকেট খৈনি ও ৪০৭টি কসমেটিকস সামগ্রী।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।