প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড
তানভীর ভুইয়া, , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেডশারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।এতে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা সদস্য-সদস্যাদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।ব্রিফিংয়ে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ