সাধীন আলম হোসেন , লালপুর নাটোর প্রতিনিধি ||
লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া ৪টি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২ সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মোটরগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটায় এ চুরির ঘটনা ঘটে। ইটভাটার মালিক মো. সবুজ আলী (২৮) রাতে চারটি পানির পাম্প বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। পরে সকাল আনুমানিক ৬টার দিকে ইটভাটায় ফিরে এসে তিনি পাম্পগুলো দেখতে না পেয়ে বুঝতে পারেন, অজ্ঞাতনামা চোরেরা সেগুলো চুরি করে নিয়ে গেছে।এ ঘটনায় চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।ঘটনার তদন্তভার গ্রহণ করেন লালপুর থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. জহুরুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোরাই মালামাল উদ্ধারে নাটোরের লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।অভিযান চালিয়ে পুলিশ লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মো. ইমন (২২), পিতা মো. জামাল উদ্দিন এবং একই গ্রামের মো. মামুন (২০), পিতা মৃত আজাদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।