মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
ওসমানীনগরে দেশীয় অস্ত্রসহ আটক ২ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—ওসমানীনগর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হাবিব মিয়া (১৯) এবং বালাগঞ্জ উপজেলার নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৪)।পুলিশ সূত্রে জানা গেছে, ইলাশপুর গ্রামের কাঞ্চন পালের বসতবাড়ির পূর্ব পাশে অরুন দেবের সীমানাপ্রাচীরঘেরা একটি ফাঁকা জায়গায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি লোহার রড, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, প্লাস্টিকের রশি, প্লাস ও স্কচটেপ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, আটক রিপন মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া হাবিব মিয়ার বিরুদ্ধেও থানায় নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) তপন দেব বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এসআই বিষ্ণুপদ।