তানভীর ভুইয়া, , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
পাহাড়পুর গিলামুড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ইসহাক সরকারের গণসংযোগ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামুড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইসহাক সরকারের পরিচিতি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ১০ নং পাহাড়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গিলামুড়া বাজারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান প্রার্থী ইসহাক সরকার, ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইব্রাহীমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইসহাক সরকার বলেন, পাহাড়পুর ইউনিয়ন থেকে মাদক নির্মূল, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কারিগরি ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।