মোহাম্মদ আলী, , নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ ||
জনসেবার অঙ্গীকার নিয়ে চালা ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ শাকিল মোল্লা।মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন চালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পরিছন্ন রাজনীতিবীদ মোঃ শাকিল মোল্লা। তিনি চালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।মোঃ শাকিল মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে মোঃ শাকিল মোল্লা বলেন, শিক্ষা, রাস্তা, কর্মসংস্থান,স্বচ্ছতা ও জনসেবা—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মোঃ শাকিল মোল্লা। এলাকার শিক্ষা, সামাজিক কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান।দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এ কারণে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে তাকে নিয়ে আলোচনা রয়েছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রাজনৈতিক সূত্রে জানা যায়, মোঃ শাকিল মোল্লা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে আছেন।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতির কারণে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে নির্বাচনে প্রার্থী হওয়া ও দলীয় সমর্থনের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।তিনি বলেন,এলাকার মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে চালা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।সবশেষে চালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন মোঃ খোরশেদ আলম খান।