তানভীর ভুইয়া, , ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি ||
তোফায়েলনগরে ইসহাক সরকারের গণসংযোগ, মানুষের ইতিবাচক সাড়াব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর বাজারে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হতে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইসহাক সরকার। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পান।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাদ মাগরিব ১০ নং পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোফায়েলনগর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসহাক সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।গণসংযোগকালে ইসহাক সরকার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং নিজের পরিচয় তুলে ধরেন। এ সময় তিনি পাহাড়পুর ইউনিয়নের উন্নয়ন, মাদক নির্মূল, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।পাশাপাশি কারিগরি ও যুগোপযোগী শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।