ওমর ফারুক আহম্মদ , (নেত্রকোণা) প্রতিনিধি ||
মশিউর রহমান শামীম: বারহাট্টার মাটি ও মানুষের নেতাওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপির রাজনীতিতে পরিচিত ও পরীক্ষিত মুখ মশিউর রহমান শামীম। তিনি বর্তমানে বারহাট্টা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্প্রতি তিনি বারহাট্টা উপজেলার সাহতা, রায়পুর ও বাউসী ইউনিয়ন সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের সংগঠিত করা, আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে তিনি বারহাট্টায় তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।পারিবারিক পরিচয়:মশিউর রহমান শামীম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রহমত আলীর সুযোগ্য সন্তান। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে দেশপ্রেম ও সততার আদর্শকে বুকে ধারণ করেই তিনি রাজনীতিতে এসেছেন। তাঁর পিতার মুক্তিযুদ্ধের চেতনা ও সততা তাঁর রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।রাজনৈতিক লক্ষ্য:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বারহাট্টার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তাঁর প্রত্যাশা, একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নত বারহাট্টা গড়ে তোলা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানকে তিনি প্রাধান্য দিতে চান।দলীয় নেতাকর্মীদের মতে, ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সাথে মিশে থাকার গুণের কারণে মশিউর রহমান শামীম বারহাট্টা উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী।আমি পদ-পদবীর জন্য নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, আমি বারহাট্টার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই" - মশিউর রহমান শামীম।