মোহাম্মদ আলী, , নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ ||
বয়ড়া ইউনিয়নের সব দুর্গামণ্ডপ পরিদর্শন, ব্যক্তিগত অর্থসহায়তায় চেয়ারম্যান ফরিদ।মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের সব দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুর রহমান ফরিদ। শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন, পূজার সার্বিক খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।পরিদর্শনের শুরুতে তিনি আন্ধারমানিক বাজারের দুর্গাপূজার মন্দিরে যান। এরপর পাটগ্রাম মোড়, আন্ধারমানিক উত্তরপাড়া বারোয়ারি, নিচতলা বারোয়ারি, লেছড়াগঞ্জ বাজার এবং পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নেপাল হালদারের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে উপজেলার বারোয়ারি ও উপজেলা চত্বর এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন। সবশেষে নিজ গ্রাম যাত্রাপুর এলাকায় আরও তিনটি দুর্গাপূজার মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কার্যক্রম শেষ হয়।এ সময় তাঁর সঙ্গে ছিলেন বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইমদাদুল হক শাহীন, শ্রী কালিপদ দাস, মোঃ সেকেন্দার আলী ও সংরক্ষিত নারী সদস্য শিল্পী বেগম। আরও উপস্থিত ছিলেন শ্রী বিমল চন্দ্র সরকার, মোঃ সিরাজুল ইসলাম শিরু, মোঃ আবুল বাশার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও ইউপি সদস্য শ্রী সুমন রাজবংশী, সাধারণ সম্পাদক বিল্টু দত্ত এবং সাবেক সাধারণ সম্পাদক নেপাল হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।পরিদর্শনকালে চেয়ারম্যান ফরিদ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে সহায়তা দিয়ে পূজা উদ্যাপনে সহযোগিতা করেন।স্থানীয়দের অনেকে জানান, চেয়ারম্যান ফরিদ জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি একজন ব্যবসায়ী। এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষকে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়ভাবে পরিচিত। তাঁদের অনেকে তাঁকে সাদামনের মানুষ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের খোঁজখবর নেওয়া সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।