সুবির ঘোষ, স্টাফ রিপোর্টার ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় নৌকাবাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার সুবির ঘোষ:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে।নৌকাবাইচ প্রতিযোগিতাটি কাফাসাটী নদীঘাট থেকে শুরু হয়ে ভাবনহাটি নদীঘাটে গিয়ে শেষ হয়। এভাবে একে একে তিনবার বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মঘী ইউনিয়নের খানাবাড়ির আকরাম ও তাঁর দল, ২য় স্থান অর্জন করেন গঙ্গারামপুর ইউনিয়নের ইয়াকুব ও তাঁর দল এবং ৩য় স্থান অর্জন করেন মনুখালীর রকিবুল ও তাঁর দল। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও তাঁদের সঙ্গীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) মাগুরা সদর উপজেলার ৭ নম্বর মঘী ইউনিয়নের ভাবনহাটি এলাকায় এ মেলার আয়োজন করে ভাবনহাটি বাজার কমিটি ও এলাকাবাসী।আয়োজক কমিটির সভাপতি আবু বক্কার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সমাজকে মাদকমুক্ত করতে এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে হলে তাদের সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, সাবেক সদস্য মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহ-সভাপতি সুজন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন, ৭ নম্বর মঘী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আলতাফ, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাফি, ইউনিয়ন বিএনপি নেতা হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজনে: ভাবনাটি বাজার কমিটি,ও এলাকাবাসী।