সাধীন আলম হোসেন , লালপুর নাটোর প্রতিনিধি ||
লালপুরে স্বামী-স্ত্রী আটক, ৯০ পিস ইয়াবা ও ১৮ হাজার টাকা উদ্ধারসাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুরে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন মোছা. নারগিছ খাতুন (৫০) ও তাঁর স্বামী মো. মান্টু মিয়া (৫৫)। তাঁরা দুজনই লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা নারগিছ খাতুনের বসতবাড়ির টিনশেড ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।পুলিশের রেকর্ডপত্র যাচাইয়ের তথ্য অনুযায়ী, নারগিছ খাতুনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে, তাঁর স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে একই আইনে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।