মোস্তফা কামাল মজুমদার, বিশেষ প্রতিনিধি ||
আশুলিয়ায় ৪১ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের সন্তানের বিনামূল্যে খৎনা ও উপহার সামগ্রী বিতরণমোস্তফা কামাল মজুমদার:- আশুলিয়ার কুরগাঁও হাউজিং সোসাইটিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গার্মেন্টস সহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক পরিবারের ৪০ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খাৎনা সম্পন্ন হয়েছে। খাৎনা পরবর্তী সময়ে শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ, লুঙ্গি, গামছা ও টুপি সরবরাহ করা হয়।২১ অক্টোবর ২০২৬ (বুধবার) কুরগাঁও হাউজিং সোসাইটি প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও কল্যাণমূলক ক্যাম্পের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সন্তানদের সুস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা পাশে রয়েছে। সুবিধাবঞ্চিত এই শিশুদের জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি।"বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:• মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন (প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলা)• জনাব এস এম শাহজাহান (কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন)• জনাব মোঃ আবুল বাশার (সহকারি পরিচালক, ঢাকা দক্ষিণ অঞ্চল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন)পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সংগঠনের নেতা জনাব মো: আলামিন হোসেন।আয়োজকরা জানান, চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম গার্মেন্টস কর্মী ও দিনমজুর পরিবারের কথা চিন্তা করেই সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসাসেবা ও উপহার সামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। খৎনা ক্যাম্পে সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন উপস্থিত সুবিধাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবকেরা।