আফসার উদ্দিন, , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ||
পাকুন্দিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত আফসার উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা গেইট সংলগ্নে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ও ছড়াকার গোলাপ আমিনের সঞ্চালনায় এবং নিসচার উপজেলা কমিটির আহ্বায়ক ডা. মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে র্যালি উত্তর সমাবেশে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন- চর আদর্শ কলেজের অধ্যক্ষ ও নিরাপদ সড়ক চাই উপজেলা কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান, নিসচা কিশোরগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা ও বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ইয়াসিন, উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের পরিচালক ও পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল মোহাম্মদ গাউছ শাওন, ভয়েস অব পাকুন্দিয়ার ক্রিয়েটর এডমিন এসএম রায়হান, ওয়ারিশা ইলেকট্রনিক্স এর প্রোপাইটর ও সমাজ সেবক এস ডি শরীফ, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আতাউর রহমান সোহাগ, দৈনিক শ্যামবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি ডা. শহিদুল ইসলাম মাসুদ, নিসচা উপজেলা কমিটির সদস্য সচিব কবি ও সাংবাদিক আফসার উদ্দিন, উপজেলা কমিটির সদস্য নুরুল আমিন, ফরহাদ হোসাইন, ফকির আলমগীর নাসির উদ্দীন প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, সাবেক পৌর কমিশনার মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ডালিম, পৌর বিএনপির নির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রায়হান আকন্দ, পৌর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি চন্দু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামীম মিয়া, ভেসস্টিজ কোম্পানি লিমিটেডের বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ হোসেনসহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।