মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫স্টাফ রিপোর্টার।কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের রানীর বাংলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয়, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।