ওমর ফারুক আহম্মদ, (নেত্রকোণা) প্রতিনিধি ||
কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কারওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর পাকা সড়ক থেকে বড়ইউন্দ বাজার হয়ে গনাই নদী ও রেকার হাওরের ঈসারবাড়ি খালের সংযোগস্থলের কাঁচা সড়কটির প্রায় ২০০ ফুট অংশ এবারের বন্যায় ভেঙে গেছে। এতে বড়খাপন ইউনিয়নের ১০-১২টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়ে।ভাঙা সড়কটি দীর্ঘদিনেও কোনো জনপ্রতিনিধি সংস্কার না করায় অবশেষে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন স্থানীয় যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কেফায়েত হোসেন কাঞ্চন।এবারের পূজার ছুটিতে বাড়িতে আসা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে এবং নিজ খরচে তিনি প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কার ও মাটি ভরাট করেছেন।দীর্ঘদিনের দুর্ভোগ:স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাঙা এই সড়কের কারণে বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে মারাত্মক বিপাকে পড়তে হতো। কর্দমাক্ত সড়কে চাকা আটকে গিয়ে রোগীর মৃত্যু এবং বিভিন্ন সময় ছোট ছোট গাড়ি উল্টে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।তরুণদের এই উদ্যোগে আপাতত সাময়িক সমাধান ও চলাচলে স্বস্তি ফিরেছে।এলাকাবাসীর বক্তব্য:বড়ইউন্দ বাজারের ব্যবসায়ী লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা মোহন ও রিকশাচালক রুকন মিয়া বলেন, "আমাদের সড়কটি কয়েকটি গ্রামের মানুষের প্রধান চলাচলের সড়ক। বহুদিন ধরে ভাঙা, এ বছর বন্যায় আরও ভেঙে গেছে কিন্তু কোনো জনপ্রতিনিধি সংস্কার করেনি। কাঞ্চনের উদ্যোগে আমাদের এলাকার তরুণরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেছে যা আমাদের দুর্ভোগ অনেকটা কমাবে।"উদ্যোক্তার বক্তব্য:এ বিষয়ে কেফায়েত হোসেন কাঞ্চন বলেন, "আমাদের এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আমি ও আমার এলাকার তরুণদের সঙ্গে নিয়ে নিজ খরচে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়নের উদ্যোগ আমাদেরকেই নিতে হবে ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।"এদিকে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সরকারি সহায়তায় সড়কটি দ্রুত টেকসইভাবে সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে স্থানীয় এমপি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।