শাহাদাত কামাল শাকিল, স্টাফ রিপোর্টার কুমিল্লা ||
দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬: ঢাকার পথে কুমিল্লা জেলা দলশাহাদাত কামাল শাকিল...দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে আজ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।আগামী ২৩ ও ২৪ তারিখ ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই আসরে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা অংশ নেবেন।দলের যাত্রাকালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব *মোঃ এমদাদুল হক এমদু*, জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক *হাজী মামুন*, জেলা কারাতে সিনিয়র সহ-সভাপতি ও জেলা কারাতে প্রধান প্রশিক্ষক *মোঃ মোখলেছুর রহমান আবু* সহ টিমের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ।এবারের প্রতিযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে বলে জানা গেছে।জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা কুমিল্লা দলের সাফল্য কামনা করে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।