শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ (সিলেট) থেকেঃবালাগঞ্জের পল্লীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে। ২৫ অক্টোবর ২০২৬ইং রাতে নিজ বাড়ীর আঙ্গিনায় ভাতিজা মির্জা টিটু (৩৫)এর হামলায়, চাচা মির্জা আব্দুল লতিফ আবুল মিয়া (৬০) আহত হন। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ি বিক্রির ১২ লক্ষ টাকা পরিশোধ ও ঘরের কাজ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা। বালাগঞ্জ থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।২৬ অক্টোবর ২০২৬ইং ময়না তদন্ত শেষে রাতে মির্জা আব্দুল লতিফ আবুল মিয়ার দাফন করা হয়েছে। ২৬ অক্টোবর ২০২৬ইং সোমবার রাত ৮টায় পর্যন্ত কোন মামলা হয়নি। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল মুসলিমাবাদ গ্রামের ৬নং ওয়ার্ড মেম্বার ডাঃ মীর্জা আবু নাসের মোহাম্মদ রাহেল জানান, এলাকার পরিস্থিতি শান্তি রয়েছে। দাফন সম্পন্ন হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।