সিরাজুল কবির বুলবুল , উখিয়া, কক্সবাজার ||
অবৈধ ভাবে পাহাড় থেকে মাটি কাটার সময় ডাম্পার সহ একব্যক্তি আটকসিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার:- উখিয়ার হলদিয়া পালং এলাকায় পাহাড় থেকে মাটি কাটার সময় গোপন খবরের ভিত্তিতে (২৬ অক্টোবর) ভোর ৬.৩০ মিনিটের সময় একটি মাটি ভর্তি ডাম্পার সহ একব্যক্তিকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা, আব্দুল মান্নান।তিনি জানান ২৬ অক্টোবর সকাল ৬.৩০ ঘটিকায় সময় উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া আবু তাহের শিকদারের বাড়ি থেকে পাহাড়ি মাটিসহ একটি ডাম্পার ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো আবদুল মান্নান জানিয়েছেন।এসময় বন রেঞ্জ কর্মকর্তা উখিয়া আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে অংশ নেন হলদিয়া পালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ,ও রেঞ্জের স্টাফগন।