মোস্তফা কামাল মজুমদার , স্টাফ রিপোর্টার ||
আশুলিয়ায় ৪১ শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা: চিকিৎসকের দল নিয়ে খোঁজ নিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আলামিনমোস্তফা কামাল মজুমদার:- আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজ বিল্ডিং সোসাইটিতে সম্পূর্ণ বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো ৪১ শিশুর বাড়ি বাড়ি গিয়ে পরবর্তী শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের বিশেষ নির্দেশনায় চিকিৎসক দল সাথে নিয়ে এই ফলোআপ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের ঢাকা জেলা নেতা জনাব মো: আলামিন হোসেন।২৬ অক্টোবর (সোমবার) দিনব্যাপী এই তদারকি ও তদারকিকালীন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মুফতি আবু তাহের ও কাউছার হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে, গত ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) কুরগাঁও হাউজিং সোসাইটি প্রাঙ্গণে চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম গার্মেন্টস কর্মী ও দিনমজুর পরিবারের কথা চিন্তা করে ব্যতিক্রমী এই খৎনা ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ক্যাম্পে ৪১ জন শিশুর বিনামূল্যে সুন্নাতে খাৎনা সম্পন্ন করার পাশাপাশি শিশুদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, লুঙ্গি, গামছা ও টুপি উপহার হিসেবে সরবরাহ করা হয়।উক্ত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সন্তানদের সুস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদা পাশে রয়েছে। সুবিধাবঞ্চিত এই শিশুদের জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি।"বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক জনাব এস এম শাহজাহান এবং ঢাকা দক্ষিণ অঞ্চলের সহকারি পরিচালক জনাব মোঃ আবুল বাশার।পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম নেতা জনাব মো: আলামিন হোসেন। আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও সুবিধাবঞ্চিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে এ ধরণের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা ও উপহার সামগ্রী পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন উপস্থিত শিশু ও তাদের অভিভাবকেরা।