মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
সবুজের হৃদয়কাড়া বার্তা: স্থানীয় নির্বাচনে সৎ ও আদর্শবান প্রার্থীকে ভোট দিনসোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:- পর্দা নামছে নানা জল্পনা-কল্পনার, সামনেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। কে হবেন আগামীর জনসেবক—তা নিয়ে এখন চায়ের কাপ থেকে শুরু করে অলিগলিতে চলছে তুমুল আলোচনা। ঠিক এই সংকটময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তে সুদূর প্রবাস থেকে জন্মভূমির মাটি ও মানুষের টানে এক ঝাঁঝালো, আবেগঘন ও যুগোপযোগী আহ্বান জানিয়েছেন তরুণ জামায়াত কর্মী সোহানুর রহমান সবুজ।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিহরদী গ্রামের কৃতি সন্তান সোহানুর রহমান সবুজ। প্রবাসের কর্মব্যস্ত জীবনে থেকেও শেড়ের টান ভুলতে পারেননি এক মুহূর্তের জন্যও। তাই আসন্ন নির্বাচনে এলাকার মানুষের হাতে সঠিক নেতৃত্ব তুলে দিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এক আলোড়ন সৃষ্টিকারী বার্তা।প্রবাসীর আকুল আবেদন: "ভোটের বাক্স হোক পরিবর্তনের হাতিয়ার"। একটি এলাকার উন্নয়ন থমকে যায় যখন ভুল মানুষের হাতে ক্ষমতা চলে যায় এমন বাস্তব উপলব্ধি থেকেই সবুজ সোনারগাঁবাসীকে ঘুম ভাঙানিয়া এক বার্তা দিয়েছেন।তিনি বলেন, "প্রবাসের মাটিতে ঘাম ঝরালেও আমার আত্মাটা পড়ে থাকে সোনারগাঁয়ের সোনার মাটিতে, আমার হরিহরদী গ্রামের প্রতিটি ধূলিকণায়। সামনের স্থানীয় নির্বাচন আমাদের সামনে একটি বড় সুযোগ। লোভ, মোহ বা ক্ষমতার মোহে অন্ধ না হয়ে এবার অন্তত বিবেককে প্রশ্ন করুন। যে প্রার্থী দিনের পর দিন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকে, যার বুকে সততা আর ন্যায়নিষ্ঠা রয়েছে—তাকেই আপনাদের মূল্যবান ভোটটি দিন। মনে রাখবেন, আপনাদের একটি ভুলের খেসারত দিতে হবে আগামী পাঁচ বছর। তাই দল দেখে নয়, মানুষের চরিত্র দেখে ভোট দিন।"হরিহরদী গ্রামের সচেতন যুবকরা বলছেন, "সবুজ ভাই প্রবাসে থেকেও যেভাবে আমাদের এলাকার নাড়ির স্পন্দন বুঝতে পেরেছেন, তা সত্যিই বিরল। তার এই আহ্বান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের কতটা সতর্ক হওয়া উচিত।"