মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
তারাকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তারাকান্দা উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদের নেতৃত্বে র্যালিটি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে মিছিলসহ অংশ নেন তারাকান্দা উপজেলা যুবদলের নেতা মোস্তফা কামাল শেক। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক মন্ডল,উপজেলা যুবদলের নেতা আজহারুল ইসলাম মন্ডল,জুয়েল মন্ডল,নজরুল ইসলাম,মামুন, সারোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।