মোঃ রেজাদুল ইসলাম রেজা , স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচার ছবি এআই দিয়ে বিকৃত করে কুকুরের শরীরে জুড়ে দিয়ে ফেসবুকে ভাইরাল করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী মোঃ রেজাউল করিম (৭৫), পিতা- মৃত মহব্বত আলী, গ্রাম- রাথনাথেরভিটা (বালুচর), ইউপি- বাদিয়াখালী।অভিযুক্ত: মোঃ মাহাবুর মিয়া (৩৫), পিতা- মোঃ হারুন-অর-রশিদ, একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে অভিযুক্ত ভুক্তভোগীর ভাতিজা।অভিযোগ সূত্রে জানা যায়, আসামী মাহাবুর মিয়ার পিতার সাথে ভুক্তভোগীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে। উক্ত শত্রুতার জেরে আসামী দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ও তার পরিবারকে হয়রানি ও ক্ষতি সাধনের সুযোগ খুঁজছিল।অভিযোগে বলা হয়, আসামী কৌশলে ভুক্তভোগীর ছবি সংগ্রহ করে এআই দিয়ে কুকুরের শরীরের সাথে তার দাড়িওয়ালা মুখের ছবি ফটোশপ করে। উক্ত ছবির সাথে আজেবাজে কথাবার্তা, অকুচিত ভাষা ও গান ব্যবহার করে মানহানির উদ্দেশ্যে তার নিজ নামীয় *'আল আমিন কাজ কনস্ট্রাকশন'* নামের ফেসবুক আইডি থেকে মোট দুটি পোস্ট করে ভাইরাল করে দেয়।ঘটনাটি ঘটে ইংরেজি ১৬/১০/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার সময়। ভুক্তভোগীর প্রবাসী ছেলে বিষয়টি দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন এবং তাকে জানান।ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আসামী ও তার পরিবারের সাথে আলোচনা করতে গেলে আসামী প্রকাশ্যে জানায়, পরবর্তীতে প্রতিনিয়ত তার সম্মানহানি করার জন্য আজেবাজে ছবি পোস্ট করতে থাকবে। তাকে ও তার পরিবারকে রাস্তা-ঘাটে, হাটে-বাজারে, শহরে-বন্দরে যেখানে পাবে সেখানে মারপিট, খুন জখম করবে। তার জায়গা জমি ও ঘরবাড়ি জবর দখল করবে এবং উল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের জানিয়ে থানায় আসতে বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার সাক্ষী হিসেবে ১। মোঃ আইয়ুব আলী, ২। মোঃ আবু বক্কর, ৩। মোঃ জাহেদুল ইসলাম সহ এলাকাবাসীর নাম উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আসামীর বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।