মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ২০২৫ সালের এইচএসসি (কলেজ) পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ০৮ শতাংশ। উপজেলার বিভিন্ন কলেজ থেকে মোট ১ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, তারাকান্দা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ৫৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২০ জন। পাসের হার ৩৬ দশমিক ৭৩ শতাংশ। চারপাড়া ডিগ্রি কলেজে পাসের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ এবং এন. ইসলামিয়া একাডেমি কলেজে ২৮ দশমিক ১৮ শতাংশ।এ ছাড়া চাঁদপুর কলেজে পাসের হার ২৫ দশমিক ৭১ শতাংশ, ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে ২২ দশমিক ৭৮ শতাংশ এবং ভাষা সৈনিক শামসুল হক কলেজে ১৯ দশমিক ৬১ শতাংশ।অন্যদিকে বকশিমুল কলেজে পাসের হার ৩ দশমিক ৫৭ শতাংশ, কেন্দুয়া নিজাম উদ্দিন মাস্টার মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩ দশমিক ৪৫ শতাংশ। এইচ.এ. ডিজিটাল কলেজে কোনো পরীক্ষার্থী পাস করেনি বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।সামগ্রিক ফলাফলে উপজেলার কলেজগুলোর পাসের হার ২৯ দশমিক ০৮ শতাংশ হওয়ায় শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজয়