প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোনতাহেরুল হক আমিন , বাঁশখালী ( চট্টগ্রাম) ||
"দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ১ নভেম্বর সোমবার সকাল ১০টায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ শওকতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তামজীদুর রহমান তন্ময়।আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নেই। যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থী যুবকেরা অংশ নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ