আফাজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি ||
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ২নং ও ৩নং ওয়ার্ড থেকে আগত শত শত মুরব্বীয়ান, যুবক ও এলাকাবাসীর উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান মরহুম হাজী শফিক উদ্দিন আহমেদ’র বাড়ীতে আনুষ্ঠানিকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. তাজ উদ্দিন আহমেদ (মধু মিয়া) বলেন, আমি ছোটকাল থেকেই রাজনীতির সাথে জড়িত থেকে আপনাদের সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করেছি। দশঘর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে আপনারা আমার বাড়ীতে এসে আমাকে যে, উৎসাহ, সমর্থন ও সহযোগীতা অব্যাহত রেখেছেন, তাতে আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী। নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সুবাদে আমার হাতে, আমার গ্রামের আবুল হোসেন মেম্বার, রফু মিয়া, মরহুম শফিক উদ্দিন আহমেদ চেয়ারম্যানের অবদানে যে উন্নয়ন সাধিত হয়েছে দশঘর ইউনিয়নে। ঠিক ইলিয়াস আলীর আদর্শকে ধারণ করে এ ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে পারি, তবে দশঘর ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তর করব। আপনাদের প্রতিটি সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ। দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে, এলাকার কল্যাণে সকলে মিলে এক সঙ্গে কাজ করি। আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখে আমাকে সেবা করার সযোগ দিন এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিন। আপনাদের এই পরিশ্রম ও ভালোবাসা ইনশাআল্লাহ বৃথা যাবে না। বিশিষ্ট মুরব্বী ছাদিকুর রহমান ফুরআলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী ও শালিশ ব্যক্তিত্ব শামছুদ্দিন মেম্বার। অনুষ্ঠানে শেখ ফরিদ ও মজলু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরুণী গ্রামের বিশিষ্ট মুরব্বী ড. ময়ূরউদ্দিন, ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি আনছারী, আব্দুর রশীদ, রায়কেলী গ্রামের রাজু মিয়া, সারোয়ার আহমদ, শেখ আরিফ আলী, ছালিয়া গ্রামের তরুণ সংগঠক আব্দুল হামিদ, নিহালের নোয়াগাঁও গ্রামে খোয়াজ আলী, ইছবর আলী, তজম্মুল আলী, বরুণী গ্রামের জামাল মিয়া, আজকর আলী, সমেমর্দ্দান গ্রামের বিশিষ্ট মুরব্বী গেদা মিয়া, সাড়ইল গ্রামের মুরব্বী সাইস্তা মিয়া, গোবিন্দ দাস লাল, দশঘর গ্রামের বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব বাদশা মিয়া, দশঘর গ্রামের কৃতি সন্তান মাসুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বী তোতা মিয়া, লোকমান আহমদ, বরুণী গ্রামের মকছুদ আলী, ছালিয়া গ্রামের আফরোজ আলী, ড. শ্রী করুণা চক্রবর্তী, জুবেল মিয়া, নিহালের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী, ছালিয়া গ্রামের নুরউদ্দিন, হেকমত আলী, বরুনী গ্রামের মনি ডাক্তার, ইলিয়াস মিয়া, মো. রহমত আলীসহ এলাকার গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরে মদিনা জামে মসজিদের ইমাম মোহাম্মদ তানজির শাহ।