আহসান হাবিব , তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ||
“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান।উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুর রাশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক হক ও শামীম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উদ্যোক্তা তাহমিনা বেগম ও আল আমিন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেছুজ্জামান মুকুল, গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, তারাকান্দা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবুল বাশার ও যুগ্ম আহ্বায়ক মামুন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।