মোঃ আবুল হোসেন , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মাদক সহ অন্যান্য অপ্রীতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ( ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহসান শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অবসর) আব্দুল আউয়াল ,সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিকী, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক সালাউদ্দিন সরকার, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক (অবসর)গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন,আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২৯ অক্টোবর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এর কয়েক দিনের ব্যবধানে বিশেষ এ সভা আহ্বান করা হয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সভায় আলোচনা করা হয়েছে।