ইমরান হোসেন,, (যশোর) প্রতিনিধি ||
যশোরের কেশবপুরে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস ও হুমায়ূন কবির সুমন।এ ছাড়া বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মকবুল হোসেন মুকুল ও আলমগীর হোসেন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আবু নাঈম, যশোর জেলা মহিলা দলের সহ-সভানেত্রী নূর নাহার নুরী, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উবাইদুল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুজ্জামান আনিছ, উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবুল রানা বাবু, পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মনিরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর ও সাংগঠনিক সম্পাদক সরদার মেহেদী, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।স্মরণসভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।