প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা
ওমর ফারুক আহম্মদ, (নেত্রকোণা) প্রতিনিধি ||
নেত্রকোণার বারহাট্টা থানায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।০২ বছরের অধিক সময় ধরে অত্র থানায় কর্মরত এসআই/ শিউলি আক্তার এবং ০৩ বছরের অধিক সময় ধরে থানার জুনিয়র সেরেস্তায় কর্মরত কনস্টেবল/ সুপাল চন্দ্র বর্মনের অন্যত্র বদলি উপলক্ষে অদ্য রাতে থানা প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অফিসার ইনচার্জ জনাব চম্পক দাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।বিদায়ী বক্তব্যে সহকর্মীরা তাদের কর্মদক্ষতা, সততা ও আচরণের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, তারা দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সহিত বারহাট্টা থানায় কাজ করেছেন। তাদের অবদান থানা সবসময় মনে রাখবে।পরে বারহাট্টা থানার পক্ষ থেকে বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় এবং তাদের নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানানো হয়। পারিবারিক অসুবিধার কারণে এসআই শিউলি আক্তার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ