মো: আনোয়ার হোসেন রাজ , কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ||
মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে যুবকদের বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত রাখতেই কচুয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিকেল ৩ ঘটিকায় কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা আরম্ভ হয়েছে। খেলাটির আয়োজন করেছেন কচুয়া পৌর সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হাসান।এই টুর্নামেন্টে মূলত কোয়াগ্রামের মোট চারটি দল অংশগ্রহণ করছে। আজ দুই দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। যে দুই দল জিতবে, সে দুই দল ফাইনালে যাবে। ফাইনালে গিয়ে যারা বিজয়ী হবে, তাদেরকে পুরস্কার হিসেবে সম্মাননা ট্রফি প্রদান করা হবে।ফাইনাল খেলার দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম।আয়োজক ইমাম হাসান বলেন, "আমরা সবসময়ই চাইবো যেন আমাদের এলাকার যুবকরা সবসময় খেলাধুলায় লিপ্ত থাকেন। যুবকরা খেলার মাঠে থাকলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে দূরে থাকবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।"এ সময় উপস্থিত ছিলেন মাস্টার মো: শহিদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান রাসেল, খলিল - পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, মনির প্রধান - মৎস্যজীবী যুবদলের সভাপতি, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রকিবসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।খেলা দেখতে মাঠে এলাকার শত দর্শক উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের খেলাধুলা নিয়মিত হলে এলাকার যুব সমাজ ভালো পথে থাকবে।