প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার
সুবির ঘোষ, বিশেষ প্রতিনিধি ||
মাগুরার শালিখায় শিশু যৌন হয়রানির অভিযোগে ৬ নভেম্বর শুক্রবার বয়রা গ্রামের ইউনুসের পুত্র শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ।উল্লেখ্য, গত ১ নভেম্বর রবিবার বয়রা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্থানীয় কিছু লোকজন রাতে তার নিজ ঘরে ঢুকে তাকে আটক করে ভিডিও ধারণ করে। এ সময় ওই গৃহবধূর ১০ বছর বয়সী শিশু কন্যা এর প্রতিবাদ করলে শফিকুল তাকে প্রকাশ্যে স্পর্শকাতর স্থানে স্পর্শ করতে থাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে। তার পরিপ্রেক্ষিতে আজ শালিখা থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।শালিখা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান আশিক বলেন, এ ব্যাপারে একজনকে আটক করা হয়েছে। বিচারের জন্য আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ