মোঃআরিফুর রহমান , বাউফল পটুয়াখালী ||
পটুয়াখালী বাউফল উপজেলার ৩ নং ধুলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যান পদেস্থানীয়দের মাঝে প্রকাশ পাচ্ছে এবং আগ্রহ প্রকাশ করেছেন রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক সিনিয়ার যুগ্ন আহবায়ক বাউফল উপজেলা ছাত্রদল তৌসিফুর রহমান রাফা । জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৩ নং ধুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার পরিধি বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।তিনি বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবা এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ৩ নং ধুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক সিনিয়ার যুগ্ন আহবায়ক বাউফল উপজেলা ছাত্রদল তৌসিফুর রহমান রাফা দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ রয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক সিনিয়ার যুগ্ন আহবায়ক বাউফল উপজেলা ছাত্রদল তৌসিফুর রহমান রাফাচেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে তাঁর চূড়ান্ত প্রার্থিতা সমর্থনের বিষয়টি সংশ্লিষ্ট ৩ নং ধুলিয়া ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের সাধারণ জনগণের ভোটারের উপায় নির্ভার করবে এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক সিনিয়ার যুগ্ন আহবায়ক বাউফল উপজেলা ছাত্রদল তৌসিফুর রহমান রাফা বলেন, এলাকার মেহনতি ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ধুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।সবশেষে ধুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।