প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির শোভাযাত্রায় পাঁচ উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণ, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সঞ্জু বনিক সৌরভ , পঞ্চগড় জেলা প্রতিনিধি, ||
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড়ে রাজনৈতিক অঙ্গনে ছিল কর্মচাঞ্চল্য। দিবসটি যথাযোগ্যভাবে পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে জেলার পাঁচটি উপজেলা থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে পার্কের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি এবং জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।এ সময় পঞ্চগড়ের পাঁচটি উপজেলা থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতার চিত্র ফুটে ওঠে। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ