মোহাম্মদ আলী, , নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ ||
মানিকগঞ্জের হরিরামপুরে আসন্ন ৪ নং বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা'র প্রচারণা ও লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই নভেম্বর রবিবার বিকাল ৫ টায় উপজেলার বহলাতুলী বাজারে বলড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও শিক্ষানুরাগী মোঃ মোতালেব হোসেন।এ সময় উপস্থিত ছিলেন,অত্র এলাকার সমাজসেবক ও উপজেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন মৃধা, সমাজসেবক আব্দুল রহমান মৃধা ও সমাজসেবক হায়াত আলী,সাবেক উপজেলা বিএনপি সদস্য মজিবুর রহমান মৃধা,বলড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়াত আলী,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সাকিবুল ইসলাম জিন্নত,ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু প্রমূখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণে প্রচুর তরুন ও মা - বোনদের উপস্থিত লক্ষ্য করা যায়।এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধা বলেন,মানিকগঞ্জের মা -মাটি গণমানুষের নেত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা'র দিকনির্দেশনায় বিগতদিনগুলোতে বলড়া ইউনিয়নবাসীর মানুষের পাশে সুঃখে -দুঃখে পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,আমি আপনাদের ই সন্তান। আমি আপনাদের কাছে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রার্থী। আমি চেয়ারম্যান হিসেবে না,আমি সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।