শাহাদাত কামাল শাকিল... ||
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নুর আহমেদ শরীফ।গণসংযোগকালে তিনি দুর্গাপুর ভার্চনা, আলেখারচর, সাহেবনগর ও নিশ্চিন্তপুর এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন।এ সময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাজী নুর আহমেদ শরীফ বলেন, নির্বাচিত হলে তিনি উত্তর দুর্গাপুরকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে হবে। আমি নির্বাচিত হলে এই বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো।”তিনি আরও বলেন, “আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উত্তর দুর্গাপুরকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”গণসংযোগে তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি, যুব সমাজ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।