সৌরভ আহমেদ সাগর , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিজনেস ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে অপর্ণা সরকার দায়িত্ব পেয়েছেন।বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, অভ্যন্তরীণ বিষয়ক সহসভাপতি মো. তানভীর আহমেদ, বহির্বিষয়ক সহসভাপতি কায়েনাত আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আশিফ, কোষাধ্যক্ষ মো. জাওয়াদ হক রুবায়েত, অভ্যন্তরীণ কার্যক্রমবিষয়ক সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আহাদ এবং প্রোগ্রাম সমন্বয়বিষয়ক সাংগঠনিক সম্পাদক মাহজাবিন আক্তার মিলি।এ ছাড়া ব্যবসায়িক ও কৌশলগত উন্নয়নবিষয়ক সম্পাদক নূরে আজমির নূপুর, ব্র্যান্ড ও যোগাযোগবিষয়ক সম্পাদক নুসরাত জাহান নওমী, ইভেন্টস ও লজিস্টিকস পরিচালক সাদিয়া আক্তার, মানবসম্পদ ও সদস্য উন্নয়ন পরিচালক মো. মাহিদুল ইসলাম এশা, আইটি ও ডিজিটাল অপারেশনস পরিচালক আরমান মিয়া, গবেষণা ও কৌশলগত বিশ্লেষণ পরিচালক করিসমা দেওয়ান ইভা, ব্যবসায়িক প্রোগ্রাম ও প্রতিযোগিতা পরিচালক মনির ব্যাপারী এবং উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক পরিচালক ফাহিম ইসলাম নিরব।কমিটিতে আরও রয়েছেন, ক্রিয়েটিভ ও মিডিয়া পরিচালক রিয়াদুল আমিন রিয়াদ, জনসংযোগ ও গণমাধ্যম পরিচালক সৌরভ আহমেদ সাগর, ডিজিটাল যোগাযোগ ও সম্পৃক্ততা পরিচালক ফারজানা শর্ণা এবং মার্কেটিং ও ক্যাম্পেইন পরিচালক রোমান আহমেদ।নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, ব্যবসায়িক জ্ঞান, দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।উল্লেখ্য, বিজনেস ক্লাব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান, নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।