গোকুল চন্দ্র রায়, , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। ||
দিনাজপুরের বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের উদ্যোগে পণ্য পরিচিতি, প্রচার ও জ্ঞান বিনিময়বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকালে বীরগঞ্জের শালবন কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ল্যাব টেকনোলজিস্ট এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার জুয়েল আহম্মেদ, আইটি ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইয়ামিন ও মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।বক্তারা বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পণ্য, সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, ব্যবহারবিধি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় হয়।সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের পণ্য ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।