মোঃ আবুল হোসেন, সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি ||
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি । ১০ (নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম. মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন ।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে প্রবীন বিশিষ্ট ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ এবং সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু কে নির্বাচিত করা হয়েছে।উক্ত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম শেখ ফরিদ, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম তুফান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. কাওসার সৌরভ, অর্থ সম্পাদক মৌ আক্তার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিশান এবং দপ্তর সম্পাদক রাশেদুল হাসান নওশাদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সোহেল রানা (সদস্য-১) ও এন.এইচ. বাবু তালুকদার (সদস্য-২)।নবগঠিত কমিটির মাধ্যমে জামালপুর জেলার ফটো সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।পাশাপাশি ফটো সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, মানউন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।নবগঠিত কমিটি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং কমিটি অনুমোদনকারী সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।