মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধ।।ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই গ্রামে হেকিম ডিলারের বাড়ির পাশে একটি চক্রের বিরুদ্ধে প্রকাশ্যে গাঁজার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রের দাবি, গ্রামের মো. সিরাজ মিয়া, তাঁর ছেলে মো. শাহীন মিয়া এবং সিরাজ মিয়ার স্ত্রী মোছা. শাহিদা বেগমের বিরুদ্ধে এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ কেজি গাঁজা বিক্রি হচ্ছে ওই চক্রের মাধ্যমে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। মাদকদ্রব্যের এমন কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত নজরদারি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে।স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন।