সিরাজুল কবির বুলবুল , উখিয়া, (কক্সবাজার) ||
শীতে শুরুতে উখিয়ার মাছকারিয়া বিলে অতিথি পাখিদের আনাগোনা শুরু হয় ব্যাপক হারে, এই সময় পাখিদের অবাদবিচরণে মুখরিত হয়ে উঠে সমস্ত এলাকার পরিবেশ। অসাধারণ এক সুন্দর মুহূর্তের অবতারনা হয় উখিয়ার মাছকারিয়া বিল / শাপলাবিলে।এই সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে কিছু লোভী মৌসুমি পাখি শিকারী চক্র পাগলপারা হয়ে নেমে পড়ে নিরহর পাখি শিকারে। এতে করে ধ্বংস হয় যায় প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য! এই নিয়ে উখিয়ার কোন পরিবেশবাদী সংগঠনের কার্যক্রম চোখে না পড়লেও পাখি শিকার বন্ধ করতে বহুবার অভিযান চালিয়েছে বনবিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান সহ উখিয়া ফরেস্ট ডিপার্টমেন্ট। তবুও থেমে থাকেনি এই জঘন্য পাখি শিকারী চক্রে কার্যক্রম। ( ১৬ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে উখিয়া রেঞ্জ বনবিভাগের সমন্বয়ে একটি যৌথ টিম ভোর ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় এই অভিযানে প্রায় ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক এবং শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। এ সময় শিকারিদের কবল থেকে ৮টি জীবিত বক উদ্ধার করা হয়। উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের আওতাধীন মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানান উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা, আব্দুল মান্নান। অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এবং বন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন।উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান আরো জানান, অভিযানে পাখি শিকারিদের ব্যবহৃত জাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং শিকারের জন্য স্থাপন করা কৃত্রিম বক ও ঘর ধ্বংস করা হয়েছে। এ সময় ৮টি জীবিত বক উদ্ধার করে উখিয়া রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়।তিনি বলেন, অতিথি পাখি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।