যশোর জেলা প্রতিনিধি: ||
যশোরের কেশবপুর উপজেলার ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে ইউনিয়নের গৌরীঘোনা, ভায়না ও ভেরচি বাজারে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল, ৯ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, শ্রমিক নেতা আলামিন বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। এসব অধিকার প্রতিষ্ঠায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।