প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
কচুয়ার সন্তান এমদাদ হোসেনের মরদেহ গাজীপুরে সড়কের পাশে উদ্ধার,
মো: আনোয়ার হোসেন রাজ, , কচুয়া চাঁদপুর প্রতিনিধি: ||
চাঁদপুরের কচুয়ার মনপুরা গ্রামের সন্তান অত্যন্ত সহজ সরল এবং ভদ্র ছেলে এমদাদ হোসেন। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।একসময় মাদ্রাসার সামনে ছোটখাটো একটি দোকান দিয়েছিলেন এমদাদ হোসেন ও তার বাবা। সকল লোকজনের সাথে ভালো আচরণ করতেন তিনি। কখনো কারো সাথে তর্কে এবং উচ্চস্বরে কথা বলতে দেখা যায়নি তাকে। বাবা যেমন ভদ্র ছিলেন, সন্তানও তেমন ভদ্র ও সহজ সরল ছিলো।আজ তার লাশ গাজীপুরে সড়কের পাশে পাওয়া গেছে। তার মৃত্যুর নির্দিষ্ট কারণ কেউ বলতে পারেনি। মুখে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকার কথা জানা গেছে। তার মৃত্যুটা স্বাভাবিক মনে হচ্ছে না, এর পিছনে কিছু থাকতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ