প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
শরীফ মিয়া , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ বাজারে মাদক কেনাবেচা সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দোকানদাররা।গত ১০ নভেম্বর মোশারফগঞ্জ বাজারকে কেন্দ্র করে মাদক কেনাবেচা সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর এই ব্যাপারে সকল ব্যবসায়ীরা তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় দোকানদারদের দাবি, প্রকাশিত সংবাদে বাজারের ব্যবসায়ী ও দোকানপাট সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে। এতে সাধারণ ব্যবসায়ীদের সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে । ব্যবসায়ীরা বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া পুরো বাজারকে মাদক কেনাবেচার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা অনাকাঙ্ক্ষিত।পাশাপাশি প্রকাশিত সংবাদের প্রকৃত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন ও প্রতিবাদ প্রকাশের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।পল্লী চিকিৎসক মোঃ জামিল আহমেদ উজ্জ্বলকে নিয়ে মাদকের যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে ভিত্তিহীন বলে মনে করে বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ