প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
তারাকান্দায় ঢাকুয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ||
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিয়াবর মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ঢাকুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাঁরা মিয়ার সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন ঢাকুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন মীর ও তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল শেখ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য জুবায়ের হোসেন তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে মিছিলসহকারে সম্মেলনে যোগ দেন। এ সময় তাঁদের সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ